August 25, 2026

৮টি ইউনিয়নের ২ হাজার কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রান বিতরন করলেন এমপি

0
received_2884088554977758

 

  1. মোঃআব্দুল্লাহ আল মমিন পাটগ্রাম:-

 

করোনা পরিস্থিতিতে লালমনিরহাট জেলার পাটগ্রাম- হাতিবান্ধা সংসদীয় আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি কর্তৃক ২ হাজার পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়েছে।চলমান দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছেন এমপি মোতাহার হোসেন। তারই ধারাবাহিকতায় আজ সকাল ১০ টা নাগাদ পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ৮টি ইউনিয়নের ২ হাজার পরিবারের মাঝে ত্রান বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট ১ সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি, আরও উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পুর্ন চন্দ্র রায়, অধ্যক্ষ মিজানুর রহমান নিলু,ওসি সুমন কুমার মহন্ত, মেয়র সমসের আলী,নুরে আলম জুয়েল সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা শিক্ষক ও নেতাকর্মী।পাটগ্রাম উপজেলার ৮টি ইউনিয়নের হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরনের মধ্য দিয়ে সকল সাধারণ জনগনের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সাংসদ মোতাহার হোসেন। ত্রান সামগ্রী পেয়ে সকলেই সন্তুষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *