August 26, 2026

হাতুড়ি দিয়ে আঘাত করে চাচাকে হত্যা!

0
received_824597031364212

 

বরগুনা জেলা প্রতিনিধি
মোঃবশিরুজ্জামান শাওন

 

বরগুনায় পূর্ব শত্রুতার জের ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে চাচাকে হত্যা করেছে চাচাত ভাইয়ের ছেলে। মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের পশুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দেড় মাস আগে একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছেলে খোকন সর্দারের (৪০) সাথে কলহের সৃষ্টি হয় চাচা মজিবর সর্দারের (৪৫)। এই জের ধরে মঙ্গলবার বেলা ১১টায় বাড়ির টিউবওয়েলে মজিবর সর্দার গোসল করতে গেলে খোকন হাতুরী দিয়ে পিটিয়ে চাচা মজিবর রহমানকে গুরুতর আহত করে। আহত অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজিবর সর্দারকে মৃত ঘোষণা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মজিবর সর্দার পেশায় একজন কৃষক ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ের মধ্যে মেয়ে তানজিলা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে এবং ছেলে আব্দুল্লাহ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাজাহান জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের তিনটি ইউনিট মাঠে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *