শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শ্রীমঙ্গলে এই প্রথম মৃত্যু বরণ করলেন শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ড কমিশনার মোঃ আব্দুল আহাদ জানাযা মঙ্গলবার বিকেল ৩টায় কালিঘাট রোডস্থ বায়তুল আমান জামেয়া মসজিদ মাঠে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।
ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন বাংলাদেশ এর মৌলভীবাজার জেলা শাখার টিম প্রধান, মাওলানা এহসানুল হক জাকারিয়ার ও সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, সার্বিক তত্ত্বাবধানে অংশগ্রহণ করেন ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার টিম সদস্য মাওঃ জুনায়েদ আহমদ জনেদ,সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, মাওঃ মহসিন, মোঃ হারুন মিয়া,হাঃ আব্দুর রাজ্জাক, মোঃ হেলাল মিয়া।
সদস্যরা পিপিই, হ্যান্ড গ্লাভস, মাস্কসহ করোনা প্রতিরোধক উপকরণ পড়ে কাফন-দাফন ও জানাযায় অংশগ্রহণ করেন।
জানাযার ইমামতি করেন ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন বাংলাদেশ এর মৌলভীবাজার জেলা শাখার টিম প্রধান, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সহ-সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া।
ইকরামুল মুসলিমীন এর সদস্য সাংবাদিক মোঃ জালাল উদ্দিন বলেন আমাদের সাথে ইকরামুল মুসলিমীনে শ্রীমঙ্গল উপজেলার টিম প্রধান মাওঃ এম এ রহিম নোমানী সার্বিক যোগাযোগ রাখেন।
সংগঠনের জেলা টিম প্রধান এহসান হক জাকারিয়া জানান-মৌলভীবাজার জেলার যে কোনো উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ব্যক্তিকে ইসলামী নিয়মে জানাযা ও দাফন, কাফন করতে চাইলে আমাদেরকে ফোন করলেই আমরা চলে যাবো তাদের দাফন কাফনে।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় এই প্রথম আমরা করোনায় মৃত্যু ব্যক্তির কাফন, জানাযা ও দাফন করেছি।
২৬ মে বিকেল ৩টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের উপস্থিতিতে পৌর কমিশনার মোঃ আব্দুল আহাদের জানাযা ও দাফন-কাফন সম্পন্ন হয়।
প্রসঙ্গত, পৌর কমিশনার মোঃ আব্দুল আহাদ কয়েকদিন যাবত শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত ২৩ মে তার নমুনা সংগ্রহ করা হয় এবং ২৫ মে রিপোর্টে করোনা পজিটিভ আসে। ২৬ মে সকাল সাড়ে ১০টায় তিনি মৃত্যুবরণ করেন।
Leave a Reply