July 28, 2026

রূপগঞ্জে হঠাৎ করে লকডাউনের এ্যাকশন শুরু

0
received_246838840003165

 

নারায়ণগঞ্জ রূপগঞ্জ প্রতিনিধি :

আগামী রোববার থেকে মার্কেট খুলবে। শনিবার (৯ মে) থেকেই মানুষের ভিড় ঠেকাতেই রূপগঞ্জের চেকপোস্টে কঠোর নজরদারীতে আছে পুলিশ। যানচলাচলে কঠোর নজরদারীতে রেখে সীমিতভাবে অনুমোদন দেয়া হচ্ছে।

মানুষজন একজেলা থেকে অন্য জেলায় ঢুকার মাধ্যম হিসাবে ছিল অটোরিকশা, সিএনজি, পিকআপ ভ্যান, সেগুলোও বন্ধ করা হয়েছে। এসময় সরেজমিন দেখা যায় এএসপি সার্কেল “গ” মো. মাহিন ফরাজী, ভুলতা ফাড়ির ইনচার্জ আমিনুল ইসলাম, এসআই আমিনুলসহ পুলিশের একাধিক সদস্য। এসময় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে বিপাক পড়ে ঢাকায় আসা হাজার হাজার মানুষ।

এ বিষয়ে মাহিন ফরাজী বলেন, আগামীকাল থেকে মার্কেট খোলা হবে, তাই মানুষের সমাগম ঠেকাতেই আমাদের এই পদক্ষেপ নিতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed