August 27, 2026

রূপগঞ্জে মদ্যপানে যুবকের মৃত্যু, অসুস্থ আরো ২

0
received_530464874292152

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় মদ্যপানে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আরো ২ যুবক অসুস্থ হয়। নিহত যুবকের নাম শাওন (১৭)। ঘটনাটি এলাকাবাসী ভোর ৬টায় পুলিশকে জানালেও তারা রহস্যজনক নীরব ভূমিকা পালন করছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ভোর প্রায় ৬টার দিকে।

জানা যায়, গোলাকান্দাইল বাগমোড়চা এলাকার জনৈক দেজ্জাল মিয়ার পুত্র শাওন, ইস্রাফিলের পুত্র ইমরান ও মৃত আশরুকের পুত্র ইমরানগং ঐ এলাকার মৃত শফিউল্লা দেওয়ানের ছেলে মাদক সম্রাট শাহিনের কাছ থেকে মদ কিনে তার ঘরে বসে তারা মদ্যপান করেছিলো। এলাকাবাসী অভিযোগে জানায়, জনৈক সেরাজলের ছেলে নান্নু মদ আনা নেওয়ার কাজ করেছিল। মদে বিষক্রিয়া ছিলো কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে তারা মদ্যপানে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ঢাকা মেডিকেলে নেয়ার পথেই শাওন মারা যায়। বাকি দুই যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে এলাকাবাসী মদ্যপানে এক যুবকের মৃত্যু ও আরো দুই যুবকের গুরুতর অসুস্থতার সংবাদ ভোরেই পুলিশকে জানায়। কিন্তু এই রিপোর্ট লেখা পর্যন্ত সকাল সাড়ে ৯টায়ও পুলিশ আসেনি বলে এলাকাবাসী অভিযোগে জানান। পুলিশের এধরনের রহস্যজনক নীরব ভূমিকায় জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযোগে আরো জানান, এলাকার মাদক ব্যবসায়ী নান্নুর জমজমাট মাদক ব্যবসার কারনে এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা। অথচ নান্নুর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক আইনে মামলা আছে বলেও জানান এলাকাবাসী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *