কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার খাদ্য গুদামের ফেয়ার প্রাইজের ১হাজার বস্তা চাউলের দূর্নীতি এবং পরবর্তীতে রফাদফা হয়েছে,এর অভিযোগ এনে ব্যবসায়ী ও সচেতন মহলের ব্যানারে মানববন্ধন করেছে। ১৯ মে মঙ্গলবার বেলা ১১টার দিকে চর রাজিবপুর উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধনে আধা ঘন্টা ব্যাপী শতাধিক নারী পুরুষ মানব প্রাচীর করে রাখে। পরে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা ভুমিহীন নেত্রী হাফিজা বেগম এবং ভুমিহীন সাধারন সম্পাদক ও জেপি নেতা আবদুর রশিদ সরদার প্রমুখ। উল্লেখ্য গত মাসে নাজমা ও রুমী এন্টারপ্রাইজ সত্যাধিকারী ইউসুফ আলী ১ হাজার বস্তা চাল(খাদ্য বান্ধবের ) ডিলারদের নিকট থেকে ক্রয় করে। যা পরবর্তিতে খাদ্য গুদামে মিলার হিসেবে বিক্রি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, মেহেদী হাসান অভিযোগ পেয়ে খাদ্যগুদাম সিল গালা ও প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়ার জন্য স্ব-স্ব কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
রুহুল আমিন রুকু
কুড়িগ্রাম
Leave a Reply