August 19, 2026

রাজারহাটে কম্বাইন্ড হারভেস্টর মেশিনে ধান কাটা ও মাড়াইে সফলতা

0
received_285820069111978

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ইরি-বোরো মৌসুমে কম্বাইন্ড হারভেস্টর মেশিন দিয়ে ধান কাটার শুরু করা হয়েছে। উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর (চায়না বাজার) গ্রামের মুশরত নাখেন্দা মৌজায় এই মেশিনের সাহায্যে ধান কাটা শুরু করা হয়।
প্রতিটি কম্বাইন্ড হারভেস্টর মেশিনের বাজার মূল্য ২৯ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে সরকারিভাবে ভর্তুকি দেওয়া হয়েছে ১৪ লাখ টাকা। বাকি ১৫ লাখ ৫০ হাজার টাকা করে প্রদান করে ইতোমধ্যে ২ টি মেশিন কিনেছেন উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম গ্রামের আব্দুল মোত্তালিব এবং নাজিমখান ইউনিয়নের রাঘব গ্রামের মোঃ হায়দার আলী। উল্লেখ্য, আরও একটি মেশিন আমাদের কাছে আছে, হস্তান্তর প্রক্রিয়াধীন এবং অতিরিক্ত ২টি মেশিনের জন্য চাহিদা পাঠানো হয়েছে। কম্বাইন্ড হারভেস্টর মেশিন ৩ লিটার ডিজেলে ১ ঘণ্টা চলে। এটা ঘণ্টায় ৫৫-৬০ শতক জমির ধান কাটতে সক্ষম। সে হিসেবে দিনে বা ২৪ ঘণ্টায় প্রায় ১৩ একর বা ৪০ বিঘা জমির ধান কাটতে পারে। শুধু ধান কাটা নয়, এটি মাড়াই ও বস্তাবন্দি করতেও সক্ষম। এটি দিয়ে ধান ছাড়াও গম ও ভূট্টা কাটা, মাড়াই ও ছাটা সম্ভব। এই মেশিন কৃষকের ধান কাটার সময়, শ্রম ও খরচ কমাবে।মেশিনের মালিক নিজের ধান কাটা শেষ করার পর প্রয়োজনে অন্য কৃষকগণকে এই মেশিন ভাড়া দিতে পারবেন। এ ক্ষেত্রে একর প্রতি মেশিন ভাড়া নেওয়া যাবে ৮ হাজার টাকা। উল্লেখ্য, শ্রমিক দিয়ে একই পরিমাণ জমির ধান কাপটায় খরচ পড়ে প্রায় ১৫ হাজার টাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *