1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

রাজশাহী পবা উপজেলায় গৃহ বধুকে জবাই করে হত্যা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ৬৭৭ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

সানোয়ার অারিফ রাজশাহীঃ   

পবা উপজেলার হরিপুর টেংরামারি গ্রামে মোছাঃ ছতেরা বেগম (৩৮) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯টা৩০মিঃ এ হত্যার ঘটনা ঘটে। নিহত গৃহবধূ হরিপুর টেংরামারি গ্রামের আনিসুর রহমানের স্ত্রী বলে জানিয়েছেন দামকুড়া থানার ওসি মাজহারুল ইসলাম।

রাত সাড়ে ১১টার দিকে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। নিহত গৃহবধূর বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এ হত্যাকান্ড হয়েছে সে বিষয়টি এখনো জানা যায়নি। তবে হত্যাকান্ডের কারণ অনুসন্ধানের কাজ করছে পুলিশ । বলে জানান ওসি।

তিনি বলেন, নিহত ছতেরা বেগমের স্বামী আনিসুর রহমান ও তার ছেলে তারাবির নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। মসজিদ থেকে তারা বাড়িতে ফিরে ছতেরার বেগমের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে । লাশ তাদের শোবার ঘরে পড়ে ছিল। পরে গ্রামের লোকজন থানায় খবর দেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121