1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

রংপুর মেডিকেলে আরও দুই চিকিৎসক করোনায় আক্রান্ত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৪৪৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

রংপুর জেলা(প্রতিনিধি)আঃরাজ্জাক

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরও দুই চিকিৎসক ও দুই নার্স করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় এই মেডিকেলে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যাতে ওই চার জনসহ দিনাজপুরেরও দুইজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ফরিদুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষার মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি ও মেডিসিন বিভাগের দুই সহকারী রেজিস্টার এবং একই ওয়ার্ডের দুইজন সিনিয়র স্টাফ নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হন।

বৃহস্পতিবার এই হাসপাতালের দুই নার্স এবং৷ সোমবার দুই চিকিৎসকের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চারজন চিকিৎসক ও চারজন নার্স আক্রান্ত হলো।

হাসপাতালের পরিচালক বলেন, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার কাজে নিয়োজিত থাকায় এই চার চিকিৎসক ও নার্সরা আক্রান্ত হয়েছেন বলে ধারণা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121