1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

যশোরের ঝিকরগাছার বাঁকড়ায় রমজানের খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেন ইব্রাহিম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩৪১ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

আব্দুল জব্বার, ঝিকরগাছা প্রতিনিধিঃ 

যশোরের ঝিকরগাছা উপজেলার ১১নং বাঁকড়া ইউনিয়নের সকল ওয়ার্ডের কর্মহীন বেকার হয়ে পড়া গরীব,দুস্থ,অসহায় মানুষের পাশে এসে দাড়ালেন বাঁকড়া ইউনিয়নের বড় খলসী গ্রামের সেই খেটে খাওয়া মানুষের অসহায় পরিবারের বন্ধু, মালয়েশিয়া প্রবাসী মোঃ ইব্রাহিম হোসেন। ইব্রাহিম অত্র ইউনিয়নের প্রায় ২৬০০ শত দুস্থ অসহায় পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রীর মাঝে ছিল চিড়ি, মুড়ি, চিনি, বিভিন্ন প্রকারের খাদ্য দ্রবাদি বিতরন করেন। জানতে চাইলে ইব্রাহিম হোসেন বলেন, আমি ঈদের আগে আবার ও আর ও কিছু খাদ্য সামগ্রী আপনাদের উপহার দেব ইনশাআল্লাহ।

আল্লাহ আমাদের এখন সামার্থ দিয়াছেন যাহা থেকে আমরা গরীবের মাঝে কিছু খাদ্য দ্রব্য বিতরন করছি। আমরা শুধু খাদ্য না, চিকিৎসা ও গরীবের বাড়ী করে দেওয়া সহ অন্যান্য ভাবে আল্লাহর রহমতে সাহায্য করে আসছি, আল্লাহ এখন আমাদের সহযোগিতা করার সামার্থ দিয়াছেন।

ইব্রাহিম আরও বলেন, আমাদের দেশে যে করোনা ভাইরাস শুরু হয়েছে,তাহাতে আমাদের দেশে কি অবস্থা হবে সেটা আল্লাহ পাকই ভাল জানেন, আমরা যথা সম্ভব বাসাই থাকব, অযথা বাহিরে ঘোরা ফেরা বা চায়ের দোকানে আড্ডা দেব না। সব সময় ঘরে থাকার চেষ্টা করব,আর আল্লাহ কে ডাকব আর আমরা সবাই রমজানের রোজা রাখব, যেন তিনি আমাদের কে রক্ষা করেন।

খাদ্য সামগ্রী বিতরন করার সময় উপস্থিত ছিলেন, মোঃ ইব্রাহিম হোসেন, মোঃ ইস্রাফীল হোসেন, বাঁকড়া ১ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য, মোঃ রমজান আলী, বাঁকড়া ইউনিয়ন পরিষদ।
এছাড়া শিমুলিয়া ওয়ার্ডের ইউপি সদস্য, ইস্রাফিল হোসেন, বাঁকড়া ইউনিয়ন পরিষদ।
মোঃ মহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম(জুয়েল) মোঃ সুমন হোসেন,মোঃ নাছির উদ্দিন,মোঃ ইদ্রিস আলী, আনছার ভিডিপির সদস্য, গ্রাম পুলিশ ও মোঃ মতিয়ার রহমান,খোশাল নগর সহ বাঁকড়া,আলীপুর, দিগদানা, খোশাল নগর, উজ্জলপুর, মাঠশিয়া, মুকুন্দপুর, শিমুলিয়া, শুকুরখোলা, ছোটখলসী, চাড়ালপোতা, ও বড়খলসীর ইউপি সদস্য এবং বিভিন্ন পত্র পত্রিকা, মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121