1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লামুয়া নামক স্থানে সিএনজি-পিকআপ সংঘর্ষে (২) জন নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ২৯৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

বিশেষ প্রতিনিধি সৈয়দ আমিনুল ইসলাম আল আমিন

দেশের চলমান পরিস্থিতি নিয়ে মানুষ যখন আতঙ্কিত তখনও নেই কোনো কোন চালকদের সর্তকতা, রেগুলারই ঘটছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এমনি আজ বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লামুয়া এলাকার ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন গুরুত্বর আহত হয়েছেন। আজ ১৩ মে (বুধবার) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায় মহাসড়কের লামুয়া এলাকায় মৌলভীবাজারগামী চালবাহী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৫-৪৪৬৯) শ্রীমঙ্গলগামী সিএনজি চালিত অটো রিকশাকে (মৌলভীবাজার-থ ১১,৪৪২৬) ধাক্কা দিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে পিআপটি থেমে যায়। পিকআপের ধাক্কায় সিএনজিতে থাকা যাত্রীদের মধ্যে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন, এবং ও দুইজন গুরুতর আহত হয়। পরে চালকসহ দুইজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে যাত্রী আরেকজন মারা যায়। চালক রুমেলকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার এসআই মোহাম্মদ আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে মৃত ব্যক্তির পাশে একটি আইডি কার্ড পাওয়া যায়, সেখানে তার নাম নিতাই পদ দাস হাজরা লিখা রয়েছে। আমরা নিশ্চিত হতে পারছি না এটি মৃত ব্যক্তিরই নাম কি না। পিকআপের চালক দুর্ঘটনার সাথে সাথেই পালিয়ে যায় বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121