July 30, 2026

ভোলা তজুমদ্দিনে শ্রমিকলীগ নেতা আবুল হাসেম বাহিনীর দ্বারা মালিকানা জমিতে এডিপির কাজ

0
FB_IMG_15898530140079367

 

নিজস্ব প্রতিনিধিঃ

ভোলা জেলার তজুমদ্দিনে মালিকানা জমিতে এডিপির কাজ চলাকালীন সময়, জমি মালিক (সবুজ তালুকদার ও তার ছোট ভাই রিয়াজ তালুকদার) বাঁধা দেয়ায় শ্রমিক-লীগ নেতা আবুল হাশেম এর ক্যাডার বাহিনীর দ্বারা হামলা

 

ভোলা জেলার তজুমদ্দিনে এডিপির ৫-লক্ষ টাকার কাজ মালিকানা জমির উপর চালিয়ে যাচ্ছেন শ্রমিক-লীগ নেতা আবুল হাসেম। সেই সময় জমির মালিক মোহাম্মদ সবুজ তালুকদার ও রিয়াজ তালুকদার বাধা দেওয়ার কারনে। শ্রমিক-লীগ নেতা আবুল হাশেম ও তার সহযোগী ক্যাডার হাসেম-বাহিনী নিয়ে তাদের ওপর হামলা করেন.

হামলা সময় হামলাকারীরা তখন সবুজ তালুকদারের অফিস থেকে নগদ ১লক্ষ টাকা এবং একটা হোন্ডা ও ২ টা মোবাইল নিয়ে যায় হাসেম বাহিনী.

এই হাসেম তজুমদ্দিন সুইচ-ঘাট বিভিন্ন রকম অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে এবং বিভিন্ন সূত্রে জানা যায় যে মেঘনা নদীতে সাধারণ জেলেদের উপর ডাকাতি চালিয়ে যাচ্ছেন হাসেম বাহিনী দ্বারা.

তাদের তাদের বিভিন্ন অত্যাচারের কারণে এলাকার সাধারণ মানুষ অনেক দীর্ঘদিন ধরে অতিষ্ঠ. কিন্তু হাসেম বাহিনীর ভয়ে এই অত্যাচারের প্রতিবাদ করার সাহস পায় না কেউ.

তাই সংশ্লিষ্ট তজুমদ্দিনের মাননীয় এমপি মহোদয় আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী (শাওন) এবং তজুমদ্দিন উপজেলা প্রশাসনের কাছে এই আবুল হাসেম বাহিনীর অত্যাচার এবং হামলার সঠিক বিচারের দাবী জানাচ্ছেন সাধারণ এলাকাবাসী.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed