1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

ভোলার তজুমদ্দিন উপজেলায় প্রথম একজন করোনা ভাইরাসে আক্রান্ত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩৯৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

টিটু মজুমদারঃ

ভোলার তজুমদ্দিন উপজেলায় এই প্রথম ঢাকার থেকে আসা এক এনজিও কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি ৭ দিন আগে ঢাকা থেকে তজুমদ্দিন আসেন। এ নিয়ে জেলায় ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন। শুক্রবার (২৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির হোসেন। তিনি বলেন, করোনা উপসর্গ না থাকলেও ঢকা ফেরত হওয়ায় ওই এনজিও কর্মীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জেন্য ১৮ মে ঢাকা ল্যাবে পাঠানো হয়। এর পর ২২ মে রাতে পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। করোনা আক্রান্ত ওই এনজিও কর্মী সুস্থ্য থাকলেও তাকে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রাখা হবে বলে জানান তিনি। এদিকে এ ঘটনায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোল্লার পুকুরপার এলাকার মান্নান কারীর বাড়ি উপজেলা প্রশাসন লকডাউন করেছে বলে তিনি নিম্চিত করেন। করোনা আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি লালমোহন। তিনি তজুমদ্দিনে শশুর বাড়ি ঈদ উদযাপন করার উদ্দেশ্যে এসেছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121