August 16, 2026

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মাদ্রাসা পিয়ন এর মর্মান্তিক মৃত্যু

0
index2017072517341820170922171225

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আব্দুর রশিদ (৩২) নামের এক যুবক নিহত হয়েছে।এ সময় তাকে সাহায্যের জন্য এগিয়ে আসলে শফিকুল ইসলাম (৩৩) নামের আরেক যুবক মারাত্মক আহত হয়।
নিহত ঐ যুবক উপজেলার শিলখুড়ী ইউনিয়নের উত্তর তিলাই (হরির ধাম) গ্রামের আব্দস সবুর এর পুত্র। সে উত্তর তিলাই রুহুল ইসলাম দাখিল মাদরাসার পিয়ন পদে কর্মরত ছিল।
নিহত যুবকের পারিবারিক সূত্রে জানাগেছে, সেচ পাম্পের লাইন বাড়ীতে এনে ব্যাটারি চালিত অটো রিক্সা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। পরে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।শিলখুড়ী ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন (ইউসুফ) বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *