লেখক: চঞ্চল হাওলাদার
তোমাকে নিয়া ছুটিয়া যাই পথের বুকে পথ হারাই!
হাতটি তোমার ধরিয়া অনুভূতিটি আঁকিয়া বেরাই।
তোমার চোখেতে চাহিয়া দেখি আমার ছবি ভাসছে।
বিকেল বেলার সূর্যটা দুজনকে দেখিয়া হাসছে।
লাজুক চোখে চাহিয়া তুমি ফিরে তাকালে ওদিকে।
সূর্য আমায় বলে ,মুখটি ফেরাও তোমার দিকে।
তাহার কথা শুনি ,ফেরালেম তোমার মুখখানি, একি! মাধূর্য।
মায়া বুঝিল, তোমায় খুঁজে দিল মোর অন্তরে। বিকেলের সূর্য!
(সমাপ্তি)
Leave a Reply