নিজস্ব প্রতিনিধি মোঃ শাওন শেখ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরর্দী ইউনিয়নের পুতুমদিপাড়া গ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত পরিবারকে এক মাসের খাবার পৌছায় দিলেন বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান। পুতুমদিপাড়া গ্রামের একটি পরিবারে দুই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হলে তাদের বাড়ি গত বৃহস্পতিবার লকডাউন করে দেন উপজেলা প্রশাসন। রবিবার (০৩.০৫.২০) সকালে পুলিশের নিজস্ব অর্থায়নে ওই লকডাউন পরিবারের জন্য ১ মাসের খাবার তাদের বাড়িতে পৌছায় দেন ওসি মো. আমিনুর রহমান। মো. আমিনুর রহমান বলেন, আগামি ১ মাসে ওই পরিবারে চাল, ডাল, সাবান, তেল, পাউডার, মাস্ক, সবজি, কাচা মরিচ সব মিলিয়ে ২২ প্রকারের বাজার তাদের দিয়ে আসা হয়েছে এবং সার্বক্ষনিক ওই পরিবারের খোজ খবর রাখা হচ্ছে৷
Leave a Reply