মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইল।
করোনার প্রাদুর্ভাবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান এখন বন্ধ।
সকল শিক্ষার্থীরা এখন যার যার পিতা মাতা ও পরিবারের ছায়ায় আনন্দে দিন কাটাচ্ছে।
তবে কয়েকদিন আগে লোহাগড়া উপজেলার একটি এতিমখানা মাদ্রাসার সুপার মহোদয় জানালেন।
তিনি তার এতিমখানা মাদ্রাসার সকল ছাত্রকে ছুটি দিতে পারলেও মানবিক কারণে ৮/১০ জন ছাত্রকে ছুটি দিয়ে এতিমখানা বন্ধ করে পারেননি।
কারণ, পিতা-মাতা হারা ওই ৮/১০ জন এতিম ছেলের যাওয়ার মতো কোন জায়গা নেই।
তাদের নেই কোন ভিটেমাটি বা বুকে টেনে নেওয়ার মতো কোন সহৃদয়বান নিকটাত্মীয়।
নিরুপায় হয়ে তারা মাদ্রাসায়ই আছে কয়েকজন শিক্ষকের তত্ত্বাবধানে।
এই এতিম ছেলেগুলো ও শিক্ষকদের খাবার সংকট হওয়ার ওই মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয় লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে এসেছেন।
সব শুনে তাৎক্ষণিকভাবে ইউএনও মহোদয় ২০ কেজি চাল বরাদ্দ দেন তাদের জন্য।
পরবর্তীতে এই ঘটনা জানতে পেরে, মানবিক সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা তাঁর নির্বাচনী এলাকার অন্তর্গত সকল এতিমখানায় উপহার সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।
কারণ, উপরে বর্ণিত ঘটনাটি একটি এতিমখানার বর্ণনা হলেও সকল এতিমখানার দৃশ্য হয়তো এমনই,এই কথা ভেবে নড়াইল এক্সপ্রেস সকল এতিমখানা মাদ্রাসায় উপহার সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যা আজ বাস্তবায়িত হচ্ছে।
ফুটফুটে এই শিশুদের জন্য ও তাদের তত্ত্বাবধায়ক শিক্ষকদের জন্য মাননীয় সংসদ সদস্য প্রতিটি এতিমখানায় ৫০ কেজি করে চাল উপহার হিসেবে পাঠাচ্ছেন।
নড়াইল-২ আসনের অন্তর্গত প্রতিটি এতিমখানায় মাননীয় সাংসদ তাঁর ক্রিকেটাঙ্গন থেকে উপার্জিত অর্থ দিয়ে এসকল উপহার সামগ্রী বিতরণ করছেন।
আজ লোহাগড়া উপজেলার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।
লোহাগড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সার্বিক তত্বাবধানে এসকল উপহার উপজেলার সর্বমোট ৩৪ টি এতিমখানায় আজ বিতরণ করা হয়েছে।
লোহাগড়া উপজেলার পর নড়াইল সদর উপজেলার এতিমখানায় এই উপহার সামগ্রী বিতরণ করা হবে।
এছাড়া,মাননীয় সংসদ সদস্য এসকল ফুটফুটে শিশুদের যেন কোন সমস্যা না হয়, সেজন্য তিনি সার্বক্ষণিক তাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন।
Leave a Reply