মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইলঃ
নড়াইল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খাঁন নিলুর ব্যক্তিগত তহবিল থেকে অভাবী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (২০মে) সকাল ১০টায় শহরের কুড়িগ্রামের নিজ বাসভবন থেকে তিনি জেলার লোহাগড়া, কালিয়া ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের মাধ্যমে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়েপড়া অসহায় দিনমজুর, ও হতদরিদ্র দুই হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী এবং ঈদুল ফিতর উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগনেতা বোরহান আহম্মেদ রাজু, ইঞ্জি. খসরুল আলম পলাশ, আনিচুর রহমান, মো. ইউনুচ, ছাত্রলীগনেতা নাঈম ভূইয়া, তুষার শেখ প্রমূখ।
জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খাঁন নিলু বলেন, ‘যতদিন করোনাযুদ্ধ শেষ না হচ্ছে, ততদিন আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা আ’লীগের পক্ষে অসহায় জনগণের পাশে থাকবো।’
Leave a Reply