August 26, 2026

নড়াইলে ঝড়ে পড়া কাচা অাম বিষাক্ত স্প্রে দিয়ে পাকানোর অভিযোগে ভ্রাম্যমান আদালতের ১০ হাজার টাকা জরিমানা

0
20200523085138

 

মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইলঃ

অাজ দুপুরবেলা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের শালবরাত গ্রামের মো: মনিরুল ইসলাম,পিতা গোলাম মোস্তফা, নামে এক জনকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ ও জনগণ সূত্রে জানা যায় গত ২০,৫,২০২০ তারিখ বুধবার দিবাগত রাতে ঝড় অামফান এর তান্ডব এ সাধারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঝরে পড়েছে অনেক কাঁচা আম আর সেই সুযোগটি কাজে লাগিয়ে সেই কাচা আম গুলোতে বিষাক্ত স্প্রে দিয়ে দূরত্ব পাকানোর চেষ্টা করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল মনিরুল ইসলাম।

লোহাগড়া থানা পুলিশের এস অাই মিল্টন কুমার দেবদাস, ও এস অাই মাহফুজুল হক,এবং এএসঅাই ওবায়দুল্লাহ এই প্রতিনিধি মো: অাজিজুর বিশ্বাস কে জানাই গোপন সূত্রে সংবাদ পেয়ে ঘটনাস্থলে হাজির হন তারা

এবং হাতেনাতে জব্দ করেন বিষাক্ত স্প্রে করা কাঁচা আম তখনই তাদের সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করেন মনিরুল ইসলাম কে।

পরবর্তীতে জব্দ করা অাম গুলো পুলিশ হেফাজতে নিয়ে ফেলে দেয়া হয় নবগঙ্গা নদীতে, এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়াই মনিরুল ইসলামকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *