July 27, 2026

নড়াইলে অগ্নি কান্ডে ৩ টি পরিবারের ঘরে থাকা সব পুড়ে ছাই

0
received_633224587364825

 

মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে
বিদ্যুৎর আগুনে ৮ টি ঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় ৩ টি পরিবার ঘরে থাকা সব কিছুই পুড়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সিঙ্গেশোলপুর ইউনিয়নের শোলপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পরে এলাকাবাসীরা আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

ক্ষতিগ্রস্থ বিমল রায় জানায়, এ আগুনে পুড়ে ৩ টি ঘরসহ, সরিষা, ধান ও নগদ প্রায় ১ লাখ টাকা পুড়ে যায়।

এ অগ্নিকান্ডে আনুমানিক প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্থ পরমা রায় বলেন, আমাদের পরিবার গুলোর সদস্যেদের পড়নের কাপড় ছাড়া সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
অপর দিকে ক্ষতিগ্রস্থ নান্টু সরকার বলেন,আমার সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

এই দুঃসময়ে আমি গরিব মানুষ কিভাবে বাঁচব।

উপজেলা নিবার্হী অফিসার সালমা সেলিম জানায় অগ্নিকাণ্ডের খবর পেয়েছি।

ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সার্বিক সহযোগীতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed