1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

নড়াইলের লোহাগড়া কাশিপুর বাহিরপাড়া গ্রামের গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৩৫০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইল।

সামাজিক সংগঠন “বাহিরপাড়া সেচ্ছাসেবী সংগঠন ” এর পক্ষ থেকে নড়াইল জেলার লোহাগড়া থানার অন্তর্গত বাহিরপাড়া গ্রামে মহামারী করোনার কারণে কর্মহীন হয়ে পড়া এবং অসহায় ও গরীব পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

দলমত নির্বিশেষে গ্রামের প্রকৃত গরীব ও অসহায় পরিবারের তালিকা তৈরি করা হয়।

এই তালিকা অনুযায়ী ২২ ও ২৩ শে মে ২০২০ ইং রোজ শুক্রবার ও শনিবারে বাহিরপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে উক্ত ঈদ উপহার সামগ্রী প্রদান করেন।

বাহিরপাড়া সেচ্ছাসেবী সংগঠন এই খাদ্য সামগ্রী সহায়তার জন্য নিজেরা অর্থ দিয়ে ফান্ড গঠন করেন, অতঃপর গ্রামের বিভিন্ন সহৃদয়বান ব্যক্তিদের কাছ থেকে অনুদান সংগ্রহ করেন এবং এলাকার প্রায় সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

সকলের সহযোগিতায় “ বাহিরপাড়া সেচ্ছাসেবী সংগঠন ” এর পক্ষ থেকে গ্রামের গরীব ও অসহায় পরিবারগুলোর মধ্যে ঈদ আনন্দ সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের মুখপাত্র জনাব মোঃ সবুজ শিকদার বলেন আমি ঢাকা থেকেও নিরলস ভাবে উক্ত কাজের সার্বিক দিখভালো ও যাবতীয় কার্যক্রম বাস্তবায়ন করেছি।

মোঃ সবুজ শিকদার আরো বলেন, “ বাহিরপাড়া সেচ্ছাসেবী সংগঠন ” একটি সামাজিক ও মানবিক সংগঠন।

এই সংগঠন ভবিষ্যতেও অারো অনেক মানবিক ও সেবামূলক কাজ করবে ইনশাআল্লাহ।

গ্রামের গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের ও গরীব পরিবারের মেয়েকে বিবাহ দেয়ার
ক্ষেত্রে আর্থিক সহায়তা এবং সমাজের যেখানেই অসংগতি দেখবে সেখানেই আমাদের সংগঠন প্রতিবাদ করবে এবং নিজেরা কোন অন্যায় করবেনা বলে সংকল্পবদ্ধ।

গ্রামের একদল তরুণ মিলে মাত্র কয়েকদিনের মধ্যে গ্রামের এসকল পরিবারের মধ্যে ঈদের আগেই খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে সচেতন সমাজ অনুপ্রাণিত।

তিনি আরো এই প্রতিনিধি মো: অাজিজুর বিশ্বাস কে বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই “বাহিরপাড়া সেচ্ছাসেবী সংগঠন” এলাকার সামাজিক, মানবিক ও সেবামূলক কাজ করে যাবে।

এই সংগঠন তৈরির পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে তারা হলেনঃ— মোঃসবুজ শিকদার, মোঃ কাউসার হোসাইন(সুজন), মোঃ আব্দুর রহিম শেখ,, মোঃ সহিদুল ইসলাম (প্রবাসী),, মোঃ সুমন মোল্লা (প্রবাসী),, মোঃ রিয়াজ মোল্লা, মোঃ হৃদয় শেখ,, মোঃ সোহরাব শিকদার ( প্রবাসী), শেখ মোঃ সহিদ ভাই (প্রবাসী)

মোঃ মেহরাব হোসেন মিথুন,, মোঃ রাজু শিকদার,মোঃ রাব্বি শিকদার, মোঃ রিয়াজ শেখ ( নীল চিরকুট) মোহাম্মদ মারুফ শেখ,, হাফেজ মোঃ মাহফুজুর রহমান,,মোঃ বাপ্পি মোল্লা,, মোঃ জাহিদ শেখ,, শাহতাজ শিকদার মামুন,, মোঃ রমজান খাঁন, আদিফ মোঃ আল -আমিন মোল্লা, মোঃ রাশেদ মোল্লা, মোঃ হায়দার শিকদার,, মোঃ পারভেজ মোল্লা,, মোঃ সবুজ মুন্সী,, মোঃ তৈয়েবুর রহমান শেখ,, মোঃ নাঈম শিকদার,, মোঃ মাসুম মুন্সী,, মোঃ বাপ্পী মোল্লা,, মোঃ আব্দুল কাদের শেখ,, মোঃ আল-আমিন শেখ, মোঃ আমিনুর খাঁন, মোঃ বাবুল মোল্লা, মোছাঃ বুথু ফারজানা,মোছাঃ ফোয়ারা খানম,, মোঃ সায়েদ খাঁন, মোঃ তামিম শেখ,৷ মোঃ রোহান শেখ,,মোঃ আব্দুল খালেক শেখ,, মোঃ করিম শেখ প্রমুখ।

“বাহিরপাড়া সেচ্ছাসেবী সংগঠন ” একটি সম্পূর্ণ অরাজনৈতিক, মানবিক, সামাজিক ও সেবামূলক সংগঠন। সমাজের যেকোনো সংকটময় অবস্থায় ” বাহিরপাড়া সেচ্ছাসেবী সংগঠন ” অসহায় মানুষের পাশে দাড়াবে এবং ঐক্যবদ্ধভাবে সংকট মোকাবেলা করবে।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় “ বাহিরপাড়া সেচ্ছাসেবী সংগঠন ” আস্থার সাথে মনুষ্যত্ব, মানবিকতা ও ভালোবাসা নিয়ে পৌছে যাবে সমাজের প্রান্তিক মানুষের কাছে বলেছে সংগঠনটি ।

প্রিয় গ্রামের প্রিয় সবাই সর্বদা মিলেমিশে থাকুক ভালো ” এই শ্লোগান নিয়ে “ বাহিরপাড়া সেচ্ছাসেবী সংগঠন ” মানবিক কাজ করে যাবে ইনশাআল্লাহ জানিয়েছে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121