July 26, 2026

নড়াইলের লোহাগড়া ঈদের পোশাক কিনে না দেওয়াই স্কুল ছাত্রীর আত্মহত্যা।

0
image_750x_5d4e71eed1f66

 

মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইলঃ

নড়াইলের লোহাগড়ায় মিনা খানম নামে সপ্তম শ্রেণিপড়ুয়া এক কিশোরী আত্মহত্যা করেছে।

ঈদের পোশাক না পেয়ে অথবা ইফতার সামগ্রী তৈরি নিয়ে মায়ের সঙ্গে ঝগড়ার জেরে মেয়েটি আত্মহত্যা করে বলে দুই ধরনের তথ্য মিলেছে।

মিনা উপজেলার লাহুড়িয়া পঁচাশিপাড়ার মহিরউদ্দিন ফকিরের মেয়ে, ও লাহুড়িয়া আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিনা খানম ঈদের নতুন পোশাকের জন্য মায়ের কাছে বায়না ধরে।

এ নিয়ে মা ও মেয়ের মধ্যে বাকবিতণ্ডা হলে সে শনিবার সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

টের পেয়ে স্বজন ও প্রতিবেশিরা তাকে উদ্ধার করেন।

তবে মিনার পরিবারের দাবি, নতুন পোশাক নয়, তার মায়ের সঙ্গে ইফতার সামগ্রী তৈরি নিয়ে ঝগড়ার জের ধরে এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনসপেক্টর মনিরুল ইসলাম ঘটনাস্থলে যান।

তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed