1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

নড়াইলের, লোহাগড়ায় কৃষকদের জন্য কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ২৫০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোঃনয়ন ইসলাম শুভ, নিজস্ব প্রতিনিধিঃ

 

নড়াইলের লোহাগড়া উপজেলার কৃষকদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর নিয়ে আসলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় নড়াইলের লোহাগড়া উপজেলার জন্য ১টি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন বরাদ্দ দিয়েছে। নভেল করোনা ভাইরাস সংক্রমণের সংকটময় মুহুর্তে উপজেলার কৃষকদের জন্য কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ মে) দুপুর ১২টায় উপজেলা চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, উপজেলা কৃষি অফিসার সমরেন বিশ্বাস, নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একে এম ফয়জুল হক রোম, উপজেলা ছাত্রলীগ সভাপতি জোসেফ, সম্পাদক এম এম রাশেদুল হাসান রাসেদসহ অনেকে।

লোহাগড়া উপজেলার কৃষি কর্মকর্তা সমেরন বিশ্বাস জানান, মেশিনটি আজই এসে পৌঁছেছে। কৃষি বিভাগের তত্বাবধানে এই হার্ভেস্টার মেশিন দিয়ে বৃহস্পতিবার থেকে ধান কাটার কাজ শুরু হবে। ধান কাটার শ্রমিক সংকটের এই দুর্দিনে এমন একটি খবর সত্যি আমাদের সবার কাছে অনেক অনেক বড় একটি আনন্দের বার্তা। করোনা মহামারির এই সময়ে খাদ্য সংকট মোকাবেলায় কৃষকরত শেখ হাসিনার সরকার নিরলস কাজ করে যাচ্ছে। শ্রমিকের অভাবে সঠিক সময়ে ধান কাটতে না পারলে আমাদের কৃষক ভাইদের ও সর্বোপরি আমাদের একটি বড় ক্ষতি হয়ে যাবে। আর এ কারণে পত্রিকা মারফত এই মেশিনের কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় বরাবর ডিও লেটার পাঠিয়েছিলেন। ২১ এপ্রিল পাঠানো ওই ডিও লেটারের ভিত্তিতে একটি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন লোহাগড়া এসে পৌঁছেছে। লোহাগড়ার কৃষক ভাইদের পাশে দাঁড়ানোয় মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা কৃষকরতœ শেখ হাসিনাকে নড়াইল লোহাগড়ার আপামর জনতার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিশেষ কৃতজ্ঞতা মাননীয় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের প্রতি। আর প্রয়োজনের সময় এভাবে লোহাগড়ার কৃষকদের পাশে দাঁড়ানোয় অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা নড়াইল এক্সপ্রেস মাশরাফী বিন মোর্ত্তজার প্রতি। কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন এক ঘন্টায় এক একর (৮ লিটার ডিজেল) জমির ধান কাটতে সক্ষম, এভাবে সারাদিন কাজ করলে দিনে ১০-১২ একর জমির ধান কাটা সম্ভব। শুধু ধান কাটা নয়, সাথে সাথে এটি ধান মাড়াই করে চোদ্দো মন ধান ট্যাংকে ধারণ করতে পারে এবং সুবিধামতো আনলোড করতেও সক্ষম। স্বল্প খরচে এই মেশিন আমাদের কৃষক ভাইদের ধান কাটার সময় বাঁচাবে, কষ্ট কমাবে। সর্বোপরি প্রয়োজনের সময় নড়াইলের মাঠেই আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির সুফল পাবেন আমাদের কৃষক ভাইয়েরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121