1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

নড়াইলের লোহাগড়ায় কুয়েত প্রবাসীকে(১) যুবক কে হত্যার চেষ্টা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ২৩৮ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইলঃ

লোহাগড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক কুয়েত প্রবাসীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত।

গুরুতর আহত ওই প্রবাসীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শনিবার বিকেলে আহতের বাবা নওশের ফকির ১৫ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেছেন।

এজাহারে বলা হয়েছে, উপজেলার ইতনা ইউনিয়নের চর-দৌলতপুর গ্রামের নওশের ফকিরের ছেলে কুয়েত প্রবাসী আমিনুর ফকিরের (৪১) সঙ্গে একই গ্রামের মৃত জয়নাল মোল্যার ছেলে ভায়রা সোহেল মোল্যার কাছে বিদেশ থেকে পাঠানো ১৮ লাখ পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়।

সোহেল মোল্যা টাকা দিতে অস্বীকার করে এবং আমিনুর ফকিরকে হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

গত শুক্রবার বিকেলে ওই প্রবাসী গ্রামের বাড়ি চর দৌলতপুর থেকে লোহাগড়া পৌর এলাকার মদিনাপাড়ার বাড়িতে আসছিলেন।

পথে চর দৌলতপুর বাজারের কামাল মীরের দোকানের সামনে ওত পেতে থাকা সোহেল মোল্যার নেতৃত্বে একই গ্রামের কুটি মিয়ার ছেলে চুন্নু মোল্যা ও তার ভাই বিদ্যুৎ মোল্যা, মৃত ওয়াদুদ মোল্যার ছেলে মুরাদ ও তার ভাই মনোয়ার মোল্যা, কুদ্দুস মোল্যার ছেলে সাদ্দাম মোল্যা, গোলাম মোল্যার ছেলে সৌরভ ও তার ভাই সোহান মোল্যা, মালেক মোল্যার ছেলে হাবি মোল্যা, আফছার মোল্যার ছেলে হৃদয় মোল্যা, সাবু মোল্যার ছেলে হাফিজ মোল্যা, হিরু মোল্যার ছেলে সুমন মোল্যা, মিঠু মোল্যার ছেলে সজীব মোল্যা, মোছলেম মোল্যার ছেলে লালন মোল্যা, লুৎফর মোল্যার ছেলে প্রিন্স মোল্যাসহ ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে।

এরপর চাপাতি, রাম দা, ছ্যান দা, হাতুড়ি, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তারা আমিনুরের চার হাত-পা কুপিয়ে ও পিটিয়ে হাড় ভেঙে গুরুতর জখম করে পালিয়ে যায়।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন।

অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান।

এ ঘটনায় শনিবার সন্ধ্যায় আহতের বাবা নওশের ফকির বাদী হয়ে সোহেল মোল্যাকে প্রধান আসামি করে ১৫ জনের নামে লোহাগড়া থানায় মামলা করেছেন।

অভিযুক্ত সোহেল মোল্যাসহ উক্ত আসামিরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান স্থানীয়রা।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘এ ঘটনায় এজাহার পেয়েছি।

জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121