মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের কালিয়ায় সরাসরি কৃষকদের কাছে থেকে ন্যায্য মূল্যে ধান সংগ্রহ করার লক্ষ্যে নামমাত্র লটারির মাধ্যমে ৮ হাজার জন কৃষকের মধ্যে থেকে ৪ হাজার ৬শ ৩৪ জন কৃষক নির্বাচন করা হয়।
রোববার (১৭ মে) উপজেলা খাদ্য গুদমের সামনে নামমাত্র লোক দেখানো লটারির মাধ্যমে কৃষকদের নির্বাচন করা হয়।
তাদের নিকট থেকে ১হাজার ৪০ টাকা মণ দরে ধান কেনা হবে।কৃষকদের উপস্থিতিতে প্রকাশ্যে পূণরায় ব্যাপক প্রচার করে লটারী টানার দাবী জানিয়েছেন কালিয়ার কৃষক সমাজ।
কৃষি অফিস থেকে জানা যায়, এ বছর কালিয়া উপজেলায় ১৬ হাজার ৫শ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ১টি পৌরসভাসহ উপজেলার ১৪ ইউনিয়নে প্রায় ২৭ হাজার কৃষক পরিবার রয়েছে।
ন্যায্য মূল্য ধান বিক্রির জন্য লটারিতে আবেদন করেছিল প্রায় ৮ হাজার জন কার্ডদারী কৃষক।
এর মধ্যে ২ হাজার ৮শ ১৩ মে.টন ধান বিক্রির সুযোগ পাবে ৪ হাজার ৬শ ৩৪ কৃষক।
কালিয়া পৌরসভাসহ অন্যান্য ইউনিয়নে ধান দেয়ার আবেদন সম্পূর্ণ না হওয়া সত্বেও নামমাত্র লটারী করে কাগজে কলমে লটারী করে ব্যবসায়ীদের জমা দেয়া কৃষকের নামের তালিকা প্রস্তুত করা হয়েছে।
এলটারী স্থানে রহস্যজনক কারণে একজন কৃষককেও দেখা যায়নি।অথচ তাদের কৃষি কার্ডের লটারী করা হচ্ছে।
সংশ্লিষ্ট দফতরের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখার আহবান জানিয়েছেন কালিয়ার সচেতন মহল।
লটারিতে উপস্থিত ছিলেন।
নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিক খান, উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর কুমার বিশ্বাস, উপজেলা খাদ্য কর্মকর্তা পলাশ কুমার মূখার্জী, কালিয়া খাদ্য গুদামের ভারপাপ্ত কর্মকর্তা বিল্পব কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুবির বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বশির আহমেদ প্রমুখ
Leave a Reply