July 27, 2026

নিখোঁজ ব্যাক্তির মৃতদেহ পাওয়া গেল

0
received_248103379635720

 

মৌলভীবাজার জেলা প্রতিনিধি শামছুল ইসলাম সোহাগঃ-

মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের এক দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশে পাওয়া গেল মেরাজ মিয়া (৪৫) এর মৃতদেহ।

শুক্রবার (১ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে কালিয়ারগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে।

মেরাজ আলী কালিয়ারগাঁও এলাকার আনিকেলী বড় মীরবাড়ির আলতা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় মেরাজ গতকাল বৃহস্পতিবার ইফতারের পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না অনেক খোঁজাখুঁজির পর আজ শুক্রবার বাড়ির পাশে একটি খালের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান মৃতদেহ ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে তাকে হত্যা করে খালে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

তিনি আরো জানান যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *