August 24, 2026

নান্দাইলে রসুলপুর মুক্ত বাজারে অগ্নিকাণ্ডে ২টি দোকান পুড়ে ছাই

0
received_554783905448023

 

স্টাফ রির্পোটার জাহিরুল ইসলাম:

 

ময়মনসিংহের নান্দাইলে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ছয়লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার রাত ২.৫০মিনিটে দিকে উপজেলার রসুলপুর মুক্ত বাজারে মিলন মুন্সীর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওই মার্কেটে ২ টি দোকানে মধ্যে আব্দুল হাকিম ১টি মনোহারি দোকান, আর কামরুল হাসানের ১টি কম্পিউটারের দোকান সহ ২টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ছয়লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

মার্কেটের মালিক মিলন মুন্সী বলেন, হঠাৎ করে দোকানে উপরে আগুন জ্বলতে দেখতে পান। বাজারে পাহাড়া ধার সাইফুল ইসলাম বলেন প্রথম অল্প আগুন দেখতে পাই পরে ডাক চিৎকার শুরু করি মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘন্টা পর স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব কিছু পুড়ে গেছে। বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

সকালে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহিম সুজন, নান্দাইল ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *