August 25, 2026

নান্দাইলের রসুলপুর গ্রামে ইফতার সামগ্রী বিতরণ

0
received_562093867823497

 

স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম:

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে ২৬০টি পরিবারে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার ( ৩ মে) মরহুম মফিজ উদ্দিন সরকার সাহেবের দ্বিতীয় পুত্র জনাব আবুল মনসুর মহোদয় বর্তমানে অতিরিক্ত সচিব বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় উনার সহধর্মিণী সৈয়দা মঞ্জুয়ারা সুলতানা সহযোগী অধ্যাপক প্রাণিবিদ্যা বিভাগ ইডেন সরকারি কলেজ ঢাকা।

গ্রামের কর্মহীন দুঃস্থ মানুষের কথা চিন্তা করে মঞ্জুয়ারা সুলতানা তাহার নিজস্ব অর্থ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই পরিবারে দ্বিতীয় বারের মত করোনা ভাইরাস প্রাদুর্ভাব দেখা দেয়ায় জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক ইফতার সামগ্রী কর্মহীন মানুষের মাঝে ঘরে ঘরে পৌঁছে দেয়ার ব্যাবস্থা করেছেন মঞ্জুয়ারা সুলতানা

সময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা, আব্দুর রহিম সুজন নান্দাইলের ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল হক, আমিনুল ইসলাম বুলু ( মেম্বার), সাবেক মেম্বার আব্দুল কাইয়ৃম মুকুল।

বিতরণের সময় মঞ্জুয়ারা সুলতানা ঢাকায় অবস্থান করায় পরিবারের পক্ষ থেকে সিবি এ নেতা এবিএম বায়জীদ অসহায় কর্মহীন দুঃস্থ মানুষদের মাঝে মুড়ি, বুট, ডাল, সয়াবিন তেল ইত্যাদি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

অসহায় কর্মহীন দুঃস্থ মানুষদের সাথে কথা বলতেই তারা বলেন সচিবের বউ একটা বালা মানুষ সচিবের বউ ঢাকায় আছে তারপরও আমাদের কথা চিন্তা করে।আমাদের কাজ কাম না থাকার কারণে ঠিকমতো সংসার চালাতে কষ্ট হয়, এ সময়ে ইফতার সামগ্রী কিভাবে কিনবো আমরা, দোয়া করি সচিবের বউরে আল্লাহ অনেক উপরে তুলোক
সচিবের বাড়ির সবাইকে আল্লাহ বালা রাহোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *