August 19, 2026

নাগেশ্বরীতে কৃষি শ্রমিক পাঠানোর আড়ালে গার্মেন্টস শ্রমিক পাঠানোর দ্বায়ে এক জনের জরিমানা

0
received_168807294447823

নাগেশ্বরী প্রতিনিধিঃ

 

কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা থেকে কৌশলে গার্মেন্টস শ্রমিক পাঠানোর দ্বায়ে মোঃ বেলাল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে কূষি শ্রমিক পাঠানোর আড়ালে গার্মেন্টস শ্রমিক পাঠানোর দ্বায়ে মোঃ বেলাল হোসনকে গ্রেফতার করে পুলিশ।

সরকারী নির্দেশনা মোতাবেক জানা গেছে,ঢাকার বাইরে থেকে গার্মেন্টস শ্রমিক দের কাজে অংশগ্রহন করতে বলা হয়নি।
কিন্তু নাগেশ্বরী থেকে কৃষি শ্রমিক পাঠানোর জন্য ভাড়া করা বাসে কিছু প্রায় ২০_২৫ জন গার্মেন্টস শ্রমিক উঠিয়ে ১১ শত টাকা ভাড়া বাবদ তাদের ঢাকা পাঠানোর চেষ্টা করে বেলাল হোসেন।
পরবর্তীতে ঢাকামুখী পুলিশ চেকপোষ্ট থেকে তাদের আটক করে বাসা পাঠিয়ে বেলালকে আটক করে নাগেশ্বরী পুলিশ।
পরে বেলালকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *