শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি: মোঃ জালাল উদ্দিন
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে দেশের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলে দেওয়ার আহবান জানিয়েছেন মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ বাজারের পাশে জামিয়া মাদানিয়া কওমীয়া শেখ এম. এ জব্বার কমপ্লেক্স (শেখবাড়ী মাদ্রাসা) এর মুহতামিম জামিয়া লুৎফিয়া আন্ওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদ্রাসার পীর, শায়খুল হাদীস আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক পীর সাহেব বরুণী।
আজ (শুক্রবার, ২৯ মে) বরুণা মাদ্রাসা আবু বকর ( রা.) মসজিদের ভিতরে জুম’আর নামাজের পূর্বের বয়ানে তিনি সরকারের প্রতি এ আহবান জানান। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে সরকার যেভাবে জরুরী যান বাহন, ব্যাংক, ঔষধের দোকান, বিভিন্ন কারখানা,ও মসজিদ খোলে দিয়েছেন, সেভাবে দেশের মাদ্রাসা, স্কুল, কলেজ, দ্বীনি প্রতিষ্ঠানগুলো খোলে দিলে ছাত্র ছাত্রী শিক্ষার্থীদের জন্য মঙ্গল হয়। কেননা শিক্ষাই জাতির মেরুদণ্ড । আর এই শিক্ষা থেকে দেশের হাজারো স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রী ও শিক্ষার্থীসহ অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী শিক্ষার্থীরা বঞ্চিত।
তিনি আরো বলেন, জন্ম মৃত্যু একমাত্র আল্লাহর হাতে। মৃত্যু আমাদের নির্ধারিত সময়ে হবে। তার এক সেকেন্ড আগেও না, পরেও না।সুতরাং, ভয়ের কারণ নেই। বরং স্বাস্থ্যবিধি মেনে সচেতনতার সহিত চলাফেরা করা প্রত্যেকের দায়িত্ব। আল্লাহ আমাদের সহায় হবেন ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে, আগামী ১৫ জুন পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
Leave a Reply