দীর্ঘ এক মাস অতিবাহিত হবার পরে আজ জুমার নামাজ অনুষ্ঠিত হলো
স্টাফ রিপোর্টার মোঃ যুবরাজ খান সবুজ
দীর্ঘ ১ মাস অতিবাহিত হবার পরে। আজ ৮ মে শুক্রবার জুমার নামাজ অনুষ্ঠিত হলো। উত্তর পীরেরবাগ ছাপরা মসজিদ প্রাঙ্গণে। করোনা ভাইরাসের এর কারনে ধর্ম মন্ত্রণালয় থেকে বাংলাদেশ এর সব মসজিদ বন্ধ রাখার নির্দেশ ছিল। যাতে করে করোনা ভাইরাসের বিস্তার না ঘটে। আজকে বাংলাদেশের সব কয়টি মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিরা নামাজ পড়ার সময় ৩ ফিট দূরত্ব রেখে নামাজ আদায় করেন। ১ মাস পরে জুমার নামাজ অনুষ্ঠিত হওয়ার পরেও মসজিদে মানুষের কমতি ছিল না। জায়গা না থাকার কারণে রাস্তার উপরে মানুষ জুমার নামাজ আদায় করেন। এবং সব মুসল্লিগণ আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করেন। আমাদের সবাই যেন করোনা ভাইরাস থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন।