1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

তালতলীতে করোনা শনাক্ত সেবিকার বাড়ি লকডাউন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২৮৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

নাঈম ইসলাম হাইরাজ
তালতালী প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে প্রথম করোনা শনাক্ত হওয়া হাসপাতালের নার্স(সেবিকা) তিনটি বাড়ি লকডাউন ও ৬জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

শনিবার (৩০মে) সকাল ১০ টায় টিএন্ডটি রোডের কালিবাড়ি এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম মিঞা ও থানার কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে ওই বাড়িসহ তার সংস্পর্শে আসা আশপাশের দুইটি বাড়ি লকডাউন ঘোষনা করে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, ওই স্বাস্থ্য কর্মী তালতলী হাসপাতালে স্টাফ নার্স(সেবিকা) হিসেবে কর্মরত আছেন।

ঐ সেবিকার করোনা উপসর্গ দেখা দিলে তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাঁর শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় (২১মে) স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর পরীক্ষাগারে পাঠায়। (২৯মে) শুক্রবার রাত ১০টার সময় সেবিকার করোনা পজিটিভ প্রতিবেদন আসে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম মিঞা বলেন, ওই স্বাস্থ্য কর্মী করোনা শনাক্ত হওয়ায় তিনটি বাড়ি লকডাউন ও ছয় জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বাড়ির সকলকে ১৪দিন হোম কোয়ান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121