August 16, 2026

ঝিনাইগাতীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় ৬৪ বছরের বৃদ্ধ আটক

0
Dorshon-3

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধিঃ

 

শেরপুরের ঝিনাইগাতীতে আট বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগে ৬৪ বছরের বৃদ্ধকে আটক করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। স্থানীয়রা জানান, ২৯ মে শুক্রবার সন্ধ্যা ৬টায় ঝিনাইগাতী সদর ইউনিয়নের দারুল ইসলাম দাখিল মাদ্রাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম আবুল কাশেম (৬৪)। জানা যায়, শুক্রবার সন্ধ্যার আগ মুহুর্তে শিশু মিম আক্তার তাদের বাড়ী সংলগ্ন রাস্তার পার্শ্বে চকলেট কেনার জন্য বের হলে পার্শ্ববর্তী গরুহাটি এলাকার বৃদ্ধ আবুল কাশেম আরো বেশি চকলেট কেনার প্রলোভন দেখিয়ে রাস্তা সংলগ্ন একটি বালিকা বিদ্যালয়ের ভিতরে নিয়ে ৮ বছরের মেয়েটির জামা কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির ডাক চিৎকারে তার নানী ও আশ পাশের লোকজন আপত্তিকর অবস্থায় উদ্ধার করে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) সরোয়ার হোসেন জানান, অভিযোগের ব্যাপারটি যাচাই করে সত্যতা পাওয়ায় আবুল কাশেমকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *