1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে আসামীরা জামিনে বেরিয়ে মামলা তুলে নিতে বাদীকে হুমকি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৩৬০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধি

 

 

-শেরপুরের ঝিনাইগাতীতে আসামীরা জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ বিষয়ে মামলার বাদী জাহিদুল ইসলাম পুলিশ সুপার শেরপুর বরাবরে একটি লিখিত আবেদন করেছেন। মামলা ও ভুক্তভোগি পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও গ্রামে গত ০৪ মে ২০২০ ইং তারিখে প্রধান আসামী চাঁন মিয়ার নেতৃত্বে ২০/২৫ জন লোক জাহিদুল ইসলাম, উবায়দুল, হামিদুল ও আজাদুলকে খুন করার উদ্দেশ্যে হামলা করে এতে একজনের পেটের কিছু নারী ভূরি বেরহয়ে আসে, আরেক জনের মাথায় আঘাত প্রাপ্ত হয় । এতে জাহিদুল, উবায়দুল, হামিদুল ও আজাদুল গুরুতর আহত হয়। এ ঘটনায় জাহিদুল বাদী হয়ে ঝিনাইগাতী থানায় ১৪ জনের নামে একটি মামলা দায়ের করেন, মামলা নং- ২। বাদী জাহিদুল জানায়, আসামীদের সাথে রাজনৈতিক ও অন্যান্য বিষয়াদি নিয়া পূর্ব হইতেই বিরোধ চলিয়া আসতে ছিলো । ঘটনার কয়েকদিন পূর্বে ত্রানের চাল চুরির অভিযোগে মালিঝিকান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও গ্রামের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার মিনারা বেগমের বিরুদ্ধে ত্রানের চাল আত্মসাৎ এর ঘটনায় একটি মামলা হলে ওই সূত্র ধরে তাদেরকে সন্দেহ করিয়া আসামীরা মারপিট ও হত্যার চেষ্টা করে। জাহিদুল আরো জানায়, মামলায় আসামীরা এ পর্যন্ত গ্রেফতার হয়নি। বরং জামিনে এসে মামলার প্রধান আসামী মোঃ চাঁন মিয়া প্রভাবশালী হওয়ায় বিভিন্ন সময় হুমকি ধামকি প্রদান করে আসছেন । এতে জাহিদুল সহ তার পরিবারের লোকজন নিরাপত্তাহীন আতঙ্কে রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121