1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নবম শ্রেণীর এক ছাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ২৮৭ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় রুপা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

১৯/০৫/২০২০ইং তারিখ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে নলছিটি-বারইকরণ সড়কের মালিপুর আল কাদেরিয়া দরবার শরীফের সামনে এ দুঘর্টনা ঘটে।

নিহত রূপা আক্তার উপজেলার সরই গ্রামের মো. ফিরোজ মীরার মেয়ে এবং ঝালকাঠির উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, নিহত রূপা আক্তার তার ছোট বোন সোনামনিকে নিয়ে ঈদের কেনাকাটা করতে জনৈক ইমরান আহমেদের সঙ্গে মোটরসাইকেলযোগে সরই থেকে নলছিটি শহরের দিকে আসছিল।

পথিমধ্যে মালিপুর দরবার শরীফ এলাকায় একই দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তারা ছিটকে পড়েন।

গুরুতর আহত অবস্থায় রূপা আক্তারকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ডাইভার মো. সোহাগকে আটক করা হয়েছে।

মোটরসাইকেল চালক ইমরান আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121