সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ভারত থেকে আসা শহরের এক ব্যবসায়ীর করোনা শনাক্ত করা হয়েছে।
০৫/০৫/২০২০ইং তারিখ মঙ্গলবার বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো নমুনা সংগ্রহের রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।
এ নিয়ে জেলায় ১২ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার।
নতুন করে আক্রান্ত ওই ব্যবসায়ী গত ০২/০৫/২০২০ইং তারিখ ভারত থেকে ঝালকাঠিতে আসেন।
০৩/০৫/২০২০ইং তারিখ তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ।
তার করোনা শনাক্ত হওয়ার পর থেকে বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যদেরও ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
Leave a Reply