July 28, 2026

জীবন দিয়ে প্রতিশোধের ইতি টানলো শিশু আলিফ

0

 

মোহাম্মাদ জিহাদ হোসাইন মিরাজ, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে অপহরণের পর পাঁচ বছরের এক শিশুকে (আলিফ) হত্যা করা হয়েছে। কয়েক দিন আগে শিশুটির বাবা ফরহাদ হোসেন ভাড়াটিয়া জুয়েল আহমেদ সবুজকে কোন এক কারণবশত থাপ্পড় মারে। এর প্রতিশোধ নিতেই শিশু আলিফ হোসেনকে (৫) হত্যা করা হয় বলে জানান র‍্যাব।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানার হরিণাচালা আমতলা এলাকার একটি ঝুটগুদাম থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম আলিফ হোসেন (৫)। সে কোনাবাড়ী থানার হরিনাচালা আমতলা এলাকা ফরহাদ হোসেনের ছেলে।

গাজীপুর র‍্যাব ১-এর কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গত ২৯ এপ্রিল বিকালে আলিফ হোসেনকে অপহরণ করেন জুয়েল আহমেদ সবুজ (২২) ও সাগর (২০)।

অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন তারা। একপর্যায়ে নিহতের বাবা ফরহাদ হোসেন মুক্তিপণের ২০ লাখ টাকা দিতে রাজি হয়। পরে ওই টাকা দিতে মোবাইলে বিভিন্ন জায়গায় ফরহাদ হোসেনকে যেতে বলে অপহরণকারীরা।

শনিবার সন্ধ্যায় মুক্তিপণের ২০ লাখ টাকা নিয়ে পূবাইল এলাকায় যায় ফরহাদ হোসেন। সেখান থেকে সাগরকে আটক করেন র‍্যাব সদস্যরা। পরে তার দেয়া তথ্যমতে, ফরহাদ হোসেনের একটি বাড়ির তৃতীয় তলা ঝুট থেকে আলিফের মরদেহ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক সাগর র‌্যাবকে জানায়, গত কয়েক দিন আগে ফরহাদ হোসেন ভাড়াটিয়া জুয়েল আহমেদ সবুজকে কারণবশত থাপ্পড় মারে। এর প্রতিশোধ নিতে জুয়েল আহমেদ সবুজ আলিফ হোসেনকে অপহরণ করে তাদের বাড়ির তিন তলায় ঝুটগুদামে নিয়ে শ্বাসরোধে হত্যা করে।

আবদুল্লাহ আল মামুন আরও জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ছাড়া মূল আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed