August 19, 2026

ঘুর্ণীঝড় আম্ফানের কবলে পরে বোরহানউদ্দিন পুস্তকালয়ের ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

0
_20200526_200743

এম এইচ মোর্শেদঃ

চলমান সময়ের ঘুর্ণিঘড় আম্ফানের ভয়াল কবলে পরে ভোলার বোরহানউদ্দিনের উত্তর বাজারের সুনামধন্য বই বিক্রেতা প্রতিষ্ঠান “বোরহানউদ্দিন পুস্তকালয়“র তিন লক্ষ টাকা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
২১ মে বৃহস্পতিবার ভোর আনুমানিক ৬ টায় এ ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন পুস্তকালয়ের স্বত্তাধিকারী নকিব আল ইসলাম জানান, রাতে ঝড়ের কারনে ব্রিজ সংলঘ্ন তৃতীয় তলার ভবনের তৃতীয় তলায় অবস্থিত আমার গুদামটির ছাদ উড়ে যায়। বিষয়টি আমাকে সুমাইয়া লাইব্রেরীর মালিক কামাল উদ্দিন জানায়। আমি দ্রুত এসে উপস্থিত হই।এরপর খবর পেয়ে পৌর ৪ নং ওয়ার্ডের সালাউদ্দিন কমিশনারও আসেন। আর সেখানে থাকা অধিকাংশ বই নষ্ট হয়ে যায়। এতে আমার ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

কিছুদিন আগেই আমার বাবা মারা গেছেন । এ অবস্থায় এ লোকশান আমাকে অসহায় করে তুলেছে। সরকারী কোনো সহযোগীতা ছাড়া আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান দাড় করাতে পারবো বলে মনে হচ্ছেনা । আমি ক্ষয়ক্ষতির বিষয়টি আমাদের এমপি মহোদয় আলী আজম মুকুল ভাইকে জানিয়েছি। তিনি সহযোগীতার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *