1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

” গোপালগঞ্জের দুর্গাপুরে ” দুরন্ত দুর্গাপুর ” সংগঠনের ত্রান সামগ্রী বিতরণ “

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৫৭৮ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

বশির আহম্মেদ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 

করোনা দুর্যোগে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সামাজিক সংগঠন ” দুরন্ত দুর্গাপুর “। সংগঠনটির কাজের ধারাবাহিকতায় এবার গত বৃহস্পতিবার দুর্গাপুর গ্রামের ২০০ দুস্থ, অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। ত্রাণ সহায়তায় “দুরন্ত দুর্গাপুর ” সংগঠনের সঙ্গে নিরলসভাবে কাজ করতে যোগ দিয়েছে দুর্গাপুরের যুবসমাজ ।

সংগঠনটি ইতোমধ্যে দুর্গাপুর গ্রামের প্রায় তিন শতাধিক নিম্নবিত্ত মানুষের মাঝে চাল, ডাল ও প্রয়োজনী খাদ্য সামগ্রী বিতরণ করেছে ।
এর আগে সংগঠনটি এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতা তৈরিতে জীবাণুনাশক সাবান, মাস্ক এবং লিপ্লেট বিতরণ করেছে।

এ প্রসঙ্গে সংগঠনটির আহব্বাহক নুর-আলম মিনা বলেন,” আমরা সংগঠনের সদস্যরা নিজেদের অর্থায়নে এলাকার মানুষের বিপদে এগিয়ে এসেছি। আমাদের সংগঠনের এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। সামনে ইনশাআল্লাহ আরও সাহায্যের হাত বাড়াবে সংগঠনটি। আমাদের এই সংগঠনের কাজের সঙ্গে কর্মরত রয়েছে এলাকার যুবসমাজ। এই মহামারীর সময়ে এরকম মানবিক কাজে এগিয়ে আসার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121