1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

” গোপালগঞ্জের দু’টি ফেসবুক গ্রুপ সম্মিলিতভাবে প্রদান করছে গরীব অসহায়দের’এক বেলার খাবার”

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩৯৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোঃনয়ন ইসলাম শুভ, নিজস্ব প্রতিনিধিঃ

এই মুহুর্তে অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে পুরো বিশ্ব। সবাই ঘরে থাকার চেষ্টা করছেন। বেঁচে থাকার চেষ্টা করছেন। কিন্তু বড় নিষ্ঠুর এই পৃথিবী । এখানে মৃত্যুর চেয়ে ক্ষুধার ভয় বেশি। সুকান্তের সেই কবিতা ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।’ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পুরো বাংলাদেশ যখন লকডাউন। তখন খেটে খাওয়া মানুষগুলো পড়েছেন বিপাকে। কাজ নেই; তাই তিনবেলা খাবার জোটে না। অনাহারে ক্লিষ্ট মুখগুলোতে হাসি নেই। অসহায় হয়ে পড়েছে সেইসব খেটে খাওয়া মানুষ। গচ্ছিত তহবিল শেষ হতেই পরিবারে শুরু হয়েছে আর্থিক অনটন। ইতোমধ্যে খেটে খাওয়া সেই অসহায় মানুষগুলো তিন বেলার পরিবতর্তে দু-এক বেলা আহার করতে শুরু করেছেন।

এসব বিষয় মাথায় রেখেই গোপালগঞ্জে খেটে খাওয়া মানুষের পাশে দাড়িয়েছে ফেসবুক ভিত্তিক দুইটি গ্রুপ ‘গোপালগঞ্জের ফেরিওয়ালা এবং গোপালগঞ্জ ব্লাড ব্যাংক ‘।

ফেসবুক ভিত্তিক এই দু’টি গ্রপের সদস্যরা নিজস্ব অর্থায়নে শুরু করেছে ‘ এক বেলার আহার ‘। তারা প্রতিদিন ১০০ লোকের জন্য ডিম ও খিচুড়ি রান্না করে। তারপর প্যাকেট করে তারা বিকালে বেরিয়ে পড়ে ১০০ অসহায় মানুষের হাতে খাবার পৌঁছে দিতে। এভাবে তারা পুরো রমজান মাস জুড়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। তাদের এই কার্যক্রমকে সবাই সাধুবাদ জানাচ্ছে।

‘গোপালগঞ্জ ব্লাড গ্রুপ ‘ এর এক সদস্য জানিয়েছে, ” বর্তমান পরিস্থিতিতে অনেক খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছে। তারা খেয়ে না খেয়ে দিন পার করছে। আমরা প্রতিদিন গোপালগঞ্জের এরকম একশত অসহায় মানুষের জন্য একবেলার খাবারের ব্যবস্থা করেছি। আমাদের এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ”

‘গোপালগঞ্জের ফেরিওয়ালা’ গ্রুপের এক সদস্য বলেন , ” সমাজে যারা বিত্তবান তাদের প্রত্যেকের নিজ নিজ যায়গা থেকে অসহায় মানুষের পাশে দাড়ানো প্রয়োজন। যাদের সামর্থ্য আছে তারা যদি অসহায় মানুষের পাশে দাড়ায়, তাহলে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে। “

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121