গাজীপুরে জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১
রাজু আহমেদঃ
গাজীপুর মহানগরীর খাইলকুর এলাকা থেকে জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য নাজমুল হাসান নোমানকে আটক করেছে র্যাব-১। গতকাল রাত ১১ঃ৩০ মিটের দিকে গোপন সংবাদের ভিক্তিতে গাছা থানাধীন উত্তর খাইলকুর এলাকায়। অভিযান চালিয়ে নোমানকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত নোমান গাজীপুরের স্থানীয় এবং সে রাজধানীর একটি কওমী মাদ্রাসার ছাত্র বলে জানা যায়। এসময় তার কাছ থেকে ৪টি জিহাদি বই, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক প্রচারনার স্কীনশট ২০ পাতা এছাড়াও ১টি কম্পিউটার, ১টি মোবাইল ও চাপাতি উদ্ধার করে র্যাব।