August 19, 2026

কুয়েতে_করোনাভাইরাস_এর_সর্বশেষ_সংবাদ

0
received_1044791249236277

কুয়েত প্রতিনিধি

 

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, আজ করোনা ভাইরাসে আরো♦৫২৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে।
এ পর্যন্ত কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ♦৫৮০৪ জনে, চিকিৎসাধীন ৩৭৩২ জন, সুস্থতা লাভ করেছেন ২০৩২ জন, সংকটপূর্ণ ৯০জন।

🔴মোট মৃত্যু হয়েছে ৪০ জনের। 🔹(”১৫ জন ভারতীয় নাগরিক, ২ জন ইরানী নাগরিক,৮ জন বাংলাদেশী নাগরিক, ১জন সোমালি নাগরিক,২ জন মিশরীয় নাগরিক,২জন জর্দানিয়ান নাগরিক, ১ জন ফিলিপিনো নাগরিক, ১ জন পাকিস্তানি নাগরিক ও ৮ জন স্থানীয় নাগরিক”)

🔴”করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশী আজ নতুন করে আরো ৭৬ জন সহ শনাক্ত মোট ৫০৪ জন”

এছাড়াও দেশটির তিনটি জায়গায় যথাক্রমে, জওয়ান রেসর্ট,খাইরান রেসর্ট ও আল-কুত বিচ্ হোটেলসহ আরো বেশ কয়েকটি ক্যাম্পে ৩৯২৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

🔴বর্তমানে কুয়েতে ”জরুরী অবস্থা” চলছে, রমজান মাসে সময় বাড়ানো হয়েছে, দিনে ১৬ ঘন্টা, বিকেলে ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত।
সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে নির্দেশ এবং খুব বেশি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে নিষেধ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
🔴প্রবাসী অধ্যুষিত মাহবুলা ও জিলিব আল সুয়েখ এলাকায় লকডাউন চলছে।

সূত্র, আরব টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *