1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলায় কোভিট- ১৯ রোগে এ পর্যন্ত ৪০ জনের দেহে শনাক্ত সুস্থ-৬

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৩০৮ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামে ২৪ ঘন্টার ব্যবধানে নতুন করে একই পরিবারের ২ জন করোনা ভাইরাসের সংক্রমনের শিকার হয়েছে। আক্রান্ত দুইজনই নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। আক্রান্ত দুজনের মধ্যে ৩১ বছর বয়সী স্বামী এবং ২৫ বছর বয়সী স্ত্রী নুরী বেগম রয়েছেন।সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান বৃহস্পতিবার রাতে এ দু’জন আক্রান্ত হবার তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের করোনা আপডেট কেন্দ্র জানায়, বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া ১৯টি রিপোর্টের ফলাফলের মধ্যে ২ জনের ফলাফল পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০ জনে।কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম জানান, কুড়িগ্রামে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছে সদর উপজেলায় ১৭জন, চিলমারী উপজেলায় ০৩ জন, ফুলবাড়ী উপজেলায় ০৪জন, রৌমারী উপজেলায় ৩ জন, নাগেশ্বরী উপজেলায় ৬ জন, ভূরুঙ্গামারী উপজেলায় ৩জন, উলিপুর উপজেলায় ১জন এবং রাজারহাট উপজেলায় ০৩ জন সহ মোট ৪০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬ জন।
স্বাস্থ্য বিভাগের করোনা আপডেট কেন্দ্র থেকে আরো জানানো হয়, গতকাল পর্যন্ত জেলায় সংগৃহীত ৯শ ৮১ জনের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলেও এখন পর্যন্ত ৭শ ৮জনের রিপোর্টের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৩৯ জনের রিপোর্ট পজেটিভ এবং আইইডিসিআর থেকে একজন পজিটিভ সহ মোট করোনায় আক্রান্ত রোগী ৪০ জন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121