মৌলভীবাজার জেলা প্রতিনিধি শামছুল ইসলাম সোহাগ :
মৌলভীবাজারে কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় জুড়ী উপজেলার ভূমি অফিসের কাম কম্পিউটার অপারেটর রবীন্দ্র সিং (৩৩) এর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ১২ মে উত্তর কুলাউড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
রবিন সিং কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায় রবিন্দ্র সিং সকালে মোটরসাইকেল যোগে জুড়ী উপজেলার ভূমি অফিসে যাবার পথে কুলাউড়া উপজেলার উত্তরভাগ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার এসআই তপন দেব বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply