1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলায় কোভিট ১৯ নতুন করেএক জনের দেহে সনাক্ত মোট – ৪১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৩০৯ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম থেকেঃ

 

 

কুড়িগ্রামে ২৪ ঘন্টার ব্যবধানে নতুন করে আরও ১ জন করোনা ভাইরাসের সংক্রমনের শিকার হয়েছে। আক্রান্ত যুবক (২৩) ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের বাসিন্দা। উল্লেখ্য গত ৭ মে একই এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোর কোভিড ১৯ পজিটিভ শনাক্ত হওয়ার পর থেকে হোম আইসোলেশনে রয়েছে।সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান শুক্রবার সন্ধ্যায় ওই যুবকের আক্রান্ত হবার তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের করোনা আপডেট কেন্দ্র জানায়, শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া ৩৭ টি রিপোর্টের ফলাফলের মধ্যে একজনের ফলাফল পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১ জনে। স্বাস্থ্য বিভাগের করোনা আপডেট কেন্দ্র থেকে আরো জানানো হয়, শুক্রবার কুড়িগ্রাম সদর হাসপাতালে কর্মরত ৮ জন স্টাফের নমুনা পরীক্ষার জন্য কালেকশন করা হয়েছে। গতকাল পর্যন্ত জেলায় সংগৃহীত ১হাজার ২৪ জনের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলেও এখন পর্যন্ত ৭শ ৮১ জনের রিপোর্টের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৪০জনের রিপোর্ট পজেটিভ এবং আইইডিসিআর থেকে একজন পজিটিভ সহ মোট করোনায় আক্রান্ত রোগী ৪১ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121