1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

কাঞ্চনে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ২৪১ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

নারায়ণগঞ্জ রুপগঞ্জ প্রতিনিধিঃ

রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে ১৩ হাজার ২৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। এসময় ইয়াবা ট্যাবলেট বহনকারী মাইক্রোবাসটি জব্দ করা হয়। ১০ মে রবিবার দিবাগত রাত ১২ টার দিকে কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাওঁ থানার বৈদ্যেরকান্দি এলাকার আব্দুল মালেকের ছেলে কামরুল হাসান, সবুজবাগ থানার দক্ষিন বাসাবো এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে হোসেন। সোমবার ( ১১ মে) দুপুরে র‌্যাব-১ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ্ আল মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, কক্সবাজার থেকে মাইক্রোবাসে করে নামক হতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে রূপগঞ্জ উপজেলার ভূলতা-গাউছিয়া হয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে বলে র‌্যাবের কাছে খবর ছিল। র‍্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্পের সদস্যরা উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে চেকপোষ্ট স্থাপন করে একটি মাইক্রোবাইসে তল্লাশী চালিয়ে ১৩ হাজার ২৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121