1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

কবিতা লেখিকামারিয়াম আক্তার মিমকবিতার নাম আমি মেয়ে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ৩৯২ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

প্রচারে মোঃ জয়নাল আবেদীন রাজু
নিজেস্ব প্রতিনিধি

আমি মেয়ে,
তাই কালো হওয়া বারন,
হৃষ্টপুষ্ট হতে হবে একদম।
আমি মেয়ে,
কালো সেতো ঘরের আঁধার,
সুন্দর সেতো চরিত্রের কলঙ্কার।
আমি মেয়ে,
মোটা হলে তো হাতির ন্যায়,
শুকনা হলে সেতো সমাজের অবক্ষয়।
আমি মেয়ে,
বেশি লম্বা হলে তো কারেন্টের খাম্বা,
বেশি খাটো সেতো বোতলের ডিব্বা।
আমি মেয়ে,
তাই মার্জিত ভাষায় কথা বলা উচিত,
উচ্চস্বরে কথা বলা একদমই অনুচিত।
আমি মেয়ে,
আমি ঘরে বাইরে কাজ করেও সেতো তুষ্টের নয়,
আমাকে ভালবাসা,ঘৃনা সেতো ব্যাপার নয়।
আমি মেয়ে,
আমাকে মেরে শরীর ক্ষত করা নাকি পৌরষত্ব,
রাস্তায় টেনে হিচড়ে ভোগ করা সেতো মনুষৎত্ত্ব।
আমি মেয়ে,
তাই আমার দিকে থাকবে লোলুপ দৃষ্টি,
কখন শরীর খুবরে খাবে তা নিয়ে মহাউদাসী।
আমি মেয়ে,
তাই আমি সবার কষ্টের কারন,
আমার সব কাজ করাও বারন।
আমি মেয়ে
আমার অশিক্ষিত হওয়াটা অভিশাপ,
আবার শিক্ষিত হওয়াটা পুঁজির দুয়ার।
আমি মেয়ে,
কালো হওয়া তো অমার্জনীয় অপরাধ,
সুন্দর হলে তো চরিত্র ঠিক আছে কিনা তা নিয়ে জিন্দাবাদ।
আমি মেয়ে,
হাসলে আমি বেজায় নির্বোধ,
কাঁদা নাকি নাটক,
আর হ্যাঁ চুপ করে থাকা সেতো অসহ্যকর নরক।
আত্মসমার্পন,আত্মবিসর্জন,আত্মত্যাগী,
আনন্দের উৎস সে তো আমার উপাধী।
আমিই করবো শুধু ত্যাগ,
আর পুরুষের হবো শুধু ভোগের শিকার।
আমি মেয়ে,
আমি তো পুরুষের একান্ত দাসী,
কষ্টেও থাকতে হবে আমার মুখে হাসি।
আমি মেয়ে,
পুরুষ হাজার নারীর সংস্পর্শে গেলেও
তাকে বলতে হবে সে মহান,
আদর করে খাইয়ে, বিছানায় শুইয়ে দিতে হবে তাকে অবিরাম।
আর অন্ধাকার নির্ঝনে আমাকে নিঃশব্দে কাঁদতে হবে বছরের পর বছর।
প্রতিবাদ করলে হবে সেতো নির্যাতনের আসর।
আমি মেয়ে,
ভদ্র সমাজে পুরুষ নিতান্তই ভদ্র,
আমি বেসামাল হলেই নাকি অভদ্র।
আমি মেয়ে,
তাই আমি বলি আমিই সর্বশ্রেষ্ঠ,
আমি লড়তে জানি,সেবা করতে জানি,
অংশীদার হতে জানি,ভালবাসতে জানি,
আঘাত সইতে জানি,কষ্টে মুখে হাসি ফুটাতে পারি।
তাই আমি নারী,
আমিই বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি,
আমি নই পুরুষের সমতুল্য,
আমি পুরুষের উর্ধ্বে মহান পূন্য।
আমি শান্ত,ধৈর্য,মায়া, মমতা ভালবাসার এক চাক্ষুস চিত্র,
আমি সারা পৃথিবীর এক দৃষ্টান্তের তুল্য।
হ্যাঁ আমিই মেয়ে,
আমিই নারী,
আমিই কন্যা,
আমিই মা।
আমি বিধাতার শ্রেষ্ঠ উপহার,
তাই আমি নই নারী,
আমি মানুষ হয়ে থাকবো এ আমার অঙ্গীকার।
পুরুষ কখনো বুঝবে না নারীর মূল্য,
কারন পুরুষ নয়তো নারীর সমতুল্য।
নারী সৃষ্টি তো বিশ্ব সৃষ্টি,
সবকিছুতেই রয়েছে নারীর কোমল দৃষ্টি।
তাই নারী মহান,
নারী দুর্জয়,
নারী বিজয়,
নারী সারা দুনিয়ার মুখচ্ছবি।।
বরিশাল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121