August 25, 2026

“কবিতা মনুষ্যত্ব”

0
kobita-2,235 (1)

প্রিয়
চন্ধল মিস্ত্রী

মনুষ্যত্ব হীন এই সব
মানুষেরই মাঝে কবে
হে অতি মানুষ তুমি এসেছিলে
জীবনের উৎসবে।

চারিদিকে জাগে মৃত্যুদন্ড
রাজাকার প্রতিহারী
এরই মাঝে এলে দিনের
আলোক নির্ভিক পদচারী।

রাজার প্রাচির ছিলো দাঁড়াইয়া
তোমারে আড়ালেঁ করি
আপনী আসিয়া দাঁড়াইলে তার
সকল শূন্য ভরি।

আদেশে তোমার নীল দরদিয়ার
বক্ষে জাগেনি পথ
তোমারে দেখিয়া করেনি সালাম
কোন গিরির্পবত।

ও তবুও এশিয়া আফ্রিকা গাহে
তোমার মহিমা গান
মনুষ্যত্ব থাকিলে মানুষ
সর্ব শক্তিমান।

ইহাদের শিশু শৃগালে মারিলে
এরা সভা করে কাদেঁ
অমৃতের বানী শুনাতে এদের
লজ্জায় নাহি বাঁধে।

নিজেদের এই মনুষ্যত্ব
জানি না কেমনে তারা
নারীদের কাছে চাহে সতীত্ব
হায় রে শরম হারা।।

,,,,,,,,,।।।।।।।।।।,,,,,,,,,,,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *