লেখক: চঞ্চল হাওলাদার
এই যে হ্যালো? – আছেন ভালো?
হ্যা আছি বেশ। – আপনার পড়ানো শেষ।
হলো আর কি! – কিছু কিন্তু বাকি !
বলুন কি অভিযোগ?- আজ বৃষ্টি করেছি উপভোগ।
ও মা তাই! – হারিয়েও যাই।
তা এতো বিলাসপূর্ন কেনো? – বৃষ্টি হয়ে আপনি এলেন যেন।
আপনার লেখা আমি একটু দেখি?- একেবারে মন্দ নয় আজ লেখালেখি।
তাই তো এত আনন্দ ছড়াচ্ছেন! – হ্যা আপনি ঠিক ধরেছেন।
বৃষ্টি আপনার এত পছন্দ? – আপনাকে নিয়ে লেখাও আনন্দ!
আপনার লেখা খুব ভালো! – কি জানি হলেই হলো।
আচ্ছা এখন রাখি এবার! – কথা হবে কখন আবার?
সময় করে আসবো ঠিক! – সূর্যও এখন পশ্চিম দিক।
রাখলাম বায়! – হ্যা বিদায়!
( সমাপ্তি)
Leave a Reply