ঝিনাইগাতীতে দশ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া শুরু
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গৃহবন্দী কর্মহীন, শ্রমজীবি, অতিদরিদ্র ১০ হাজার পরিবারের মধ্যে চাল-ডাল সাবানসহ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া শুরু করেছেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএমএ ওয়ারেজ নাইম। আজ ১৮ এপ্রিল শনিবার বিকালে মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদ ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী নিয়ে চলে যান চেয়ারম্যান নাইম। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু ও সাবান। করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে তিনি ব্যক্তিগত ভাবে এ খাদ্য সহায়তা হাতে নিয়েছেন বলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান। এসব সামগ্রী বিতরণকালে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।